স্যন্দন
ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : সরকারি কর্মচারীদের
মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে সরকার যথেষ্ট আন্তরিক। সোমবার এক অনুষ্ঠানে গিয়ে
এই কথা বললেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। তিনি বলেন, বর্তমানে কেন্দ্রের সঙ্গে ১৯ শতাংশ মহার্ঘ
ভাতার ফারাক রয়েছে। অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করে মহার্ঘ ভাতা প্রদান করতে হয় রাজ্য সরকারকে। মহার্ঘ ভাতা দিতে গেলে যে টাকার প্রয়োজন
হয় সেটা রাজ্য সরকারকে বহন করতে হবে। প্রতিবছর রেভিনিউ ফান্ড থেকে রাজ্য সরকার যে অর্থরাশি পেত
সেই অর্থ বন্ধ হয়ে গেছে।
কেন্দ্র বলেছে রাজ্যগুলিকে আয় বাড়াতে। কর্মচারীদের কম দিলে সরকার
ভালো চলবে না। তাই কর্মচারীদের মহার্ঘ ভাতা দিতে সরকার অত্যন্ত আন্তরিক। বিষয়টি মুখ্যমন্ত্রীর নজরেও আছে। তাই আগামী দিন দেখে শুনে চিন্তা ভাবনা করা হবে। সরকারের আয় বৃদ্ধি করার উপর জোর দিতে হবে বলে জানান অর্থমন্ত্রী। উল্লেখ্য, সরকারি কর্মচারী মহলে গুঞ্জন তাদের রাজ্য সরকার দেয় না। দীর্ঘদিন ধরে বঞ্চনা করে আসছে। সপ্তম পে কমিশন প্রদান
করা হবে বলে প্রতিশ্রুতি দিল বাস্তবে পূরণ করেনি। নানা মহলে এমনও গুঞ্জন বাম আমলে মেলার মাঠ বছরে দুবার মহার্ঘ ভাতা দিত। বর্তমানে সেই মহার্ঘ ভাতা নিয়মিত করছে না সরকার। যাইহোক
প্রশাসনিক কাজের গতি আসুক বা নাই আসুক
মহার্ঘ ভাতা বাড়ানোর চাই কর্মচারীদের জন্য। এমনটাই গুঞ্জন সারা বছর সরকারি দপ্তর গুলি কার্যালয়ে কান পাতলা শোনা যায়।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান