স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : চুরি করতে গিয়ে ঘুমিয়ে পড়ল চোর। গ্যাস সিলিন্ডার নিয়ে চম্পট দেওয়ার মুখে ঘটনাস্স্থলে ঘুমিয়ে পড়ে হাতেনাতে ধরা পড়ল এক চুর। ঘটনা মেলাঘর থানার অন্তর্গত তেলকাজলা গ্রাম পঞ্চায়েতের শেষ সীমানা ফকিরবাড়ী পচারমার ঘাট সমর সেতু সংলগ্ন এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার গভীর রাতে সমর সেতু এলাকার ফকিরবাড়ীর বাসিন্দা স্বপন ঘোষের বাড়ির রান্নাঘরের দরজা ভেঙে একটি গ্যাস সিলিন্ডার চুরি করে চোর। কিন্তু সিলিন্ডারটি নিয়ে কিছুটা দূরে যাওয়ার পরেই চোরের ঘুম ধরে।
রাত
সাড়ে তিনটা নাগাদ বাড়ির মালিক স্বপন ঘোষ ঘুম থেকে উঠে দেখে রান্নাঘরের সিলিন্ডার গায়েব। খোঁজাখুঁজি করতেই তিনি দেখেন, ঘর থেকে কিছুটা
দূরে গ্যাস সিলিন্ডারটি পাশেই রেখে এক ব্যক্তি ঘুমে
আচ্ছন্ন। ঘটনা দেখে স্বপনবাবু চিৎকার শুরু করলে আশপাশের এলাকার লোকজন ছুটে আসেন। সকলে মিলে ঘুমন্ত চোরকে ধরে ফেলে। একটি হাত পা বেঁধে গণধোলাই
দেয়। পরে খবর দেওয়া হয় মেলাঘর থানায়।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়। ধৃত চোরের নাম ইমান হোসেন, তার বাড়িও তেলকাজলা এলাকায়।স্থানীয়দের দাবি, ইমান একজন পেশাদার অপরাধী। এর আগেও সে
এলাকায় একাধিক গরু চুরি সহ ছোট-বড়
নানা অপরাধমূলক কাজ ঘটিয়েছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান