স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
৬ আগস্ট:নিয়োগ প্রক্রিয়ার
দুর্নীতির অভিযোগে ফের এডিসি প্রশাসনকে কাঠগড়ায় তুলল ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টি।
বৃহস্পতিবার আগরতলায় সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তুলেন ত্রিপুরা ল্যান্ড স্টেট পার্টির
সভাপতি শ্রীদাম দেববর্মা। তিনি বলেন, কিছুদিন পূর্বে এডিসি-তে যে নিয়োগ করা হয়েছে সেই
নিয়োগ প্রক্রিয়া নিয়ম মেনে করা হয় নি। নিয়োগ প্রক্রিয়ার বিষয়টি তদন্ত করে দেখার দাবি
জানান।
তিপ্রা সিকলা
বদল নামে একটি সংস্থা ইতিমধ্যে উচ্চ আদালতে মামলা দায়ের করেছে। যে কোন নিয়োগের পূর্বে
প্রথমে বিজ্ঞপ্তি জারি করতে হয়। তারপর কার্যকরী কমিটিতে সেই বিল পাস করিয়ে অর্থ দপ্তর
থেকে অনুমতি নিতে হয়। কিন্তু এই গুলি কিছুই মানা হয় নি। শ্রীদাম দেববর্মা দাবি জানান
মেধার ভিত্তিতে চাকুরি দেওয়া হোক। কিন্তু এই চাকুরি প্রদানের ক্ষেত্রে স্বজন পোষণ করা
হয়েছে। পুস্পবন্ত প্যালেসকে টাটা গ্রুপের হাতে দেওয়ার সিদ্ধান্তেরও বিরোধিতা করেন তিনি।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান