স্যন্দন
ডিজিটাল
ডেস্ক,
আগরতলা।
২৪ আগস্ট :বিজেপি এবং তিপরা
মথা ভিলেজ কমিটির নির্বাচন না করে চুক্তি চুক্তি খেলা করে গত দশ বছর ধরে এডিসি-কে লুট
করছে। সোমবার রাজধানীর উত্তর গেট এলাকায় আয়োজিত জি.এম.পি কর্মসূচি থেকে এই কথা বললেন
রাজ্যের বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। এডিসিতে বাঁকা পথে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ
করার প্রতিবাদ সহ বিভিন্ন দাবিতে এদিন রাজধানীর উত্তর গেট এলাকায় গণ অবস্থান করল জিএমপি,
টি ওয়াই এফ এবং টিএসইউ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী
বলেন, রাজ্যে ২০১৮ সালে বিজেপি নেতৃত্বাধীন সরকার আনার পেছনে যাদের ভূমিকা ছিল তারা
হলো এন.এল.এফ.টি, টাইগার ফোর্স, আই.পি.এফ.টি। এই আইপিএফটি এখন তিপরা মথা।
গত সাড়ে আট
বছরে তাদের হাতে রাজ্য এবং এডিসি। ফলে এখন আবার পাহাড়ে হাহাকার সৃষ্টি হয়েছে। স্কুল
বন্ধ হয়ে গেছে। রাস্তাঘাট, পানীয় জল মুক্ত উপড়ে পড়েছে। চাকরির দরজায় তালা দিয়ে
আউটসোর্সিং -এর নাম করে বাইরে থেকে যুবকদের এনে পেছন দরজা দিয়ে বিভিন্ন দপ্তরে ঢুকিয়ে
রাজ্যের বেকারদের ঠকানো হচ্ছে। এখন আবার অবৈধ কাজ বৈধ করতে পি আর টি সি নিয়োগ প্রক্রিয়া
থেকে বাতিল করেছে। এভাবে রাজ্যের বেকারদের পেটে লাথি মারছে সরকার। তিনি আরো বলেন এডিসিতে
আইন কানুন বলতে কিছু নেই। জনগণের অর্থ এবং সরকারি অর্থের কোন অডিট নেই। আইপিএফটি এবং
তিপরা মথার নেতারা রাতারাতি আঙ্গুল ফুলে কলাগাছ নয়, হিমালয় সমান হয়েছেন। তারা শহরে
এবং গ্রামে লাখ লাখ টাকার গাড়ি নিয়ে ঘুরছেন।
দেশ-বিদেশ যাচ্ছেন।
আর এভাবে এ ডি সি -তে চাকুরির হাহাকার এবং কাজের হাহাকার তৈরি করেছে। যে আড়াই শতাধিক
চাকুরি বেআইনিভাবে বিলি হয়েছে সেগুলি এডিসি-র সিইএম এবং ইএম -র পরিজনদের দেওয়া হয়েছে।
তাই অবিলম্বে গোটা নিয়োগ প্রক্রিয়া বাতিল করার জন্য দাবি করা হচ্ছে বলে জানান তিনি।
পাশাপাশি এই দিনের গণ অবস্থান থেকে দাবি তোলেন, ১২৫ তম সংবিধান সংশোধনী বিল পাস করা।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান