Monday, August 24, 2026
বাড়ি রাজ্য বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতির বিক্ষোভ কর্মসূচি

বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতির বিক্ষোভ কর্মসূচি

বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতির বিক্ষোভ কর্মসূচি

 

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৪ আগস্ট :বিদ্যুৎ পরিষেবা বেসরকারিকরণ বন্ধ করা এবং অতিরিক্ত শুল্ক ও স্মার্ট মিটার প্রত্যাহার করা সহ বিভিন্ন দাবিতে সোচ্চার হলো বিদ্যুৎ গ্রাহক ও কর্মচারী কল্যাণ সমিতি। সোমবার ধর্মনগর বিভাগীয় কমিটির উদ্যোগে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। মিছিলটি ধর্মনগরের টিজিটিএ অফিসের সামনে থেকে শুরু হয়ে বিদ্যুৎ নিগমের কার্যালয়ের সামনে এসে এক প্রতিবাদ সভায় মিলিত হয়।

 সেখানে দুই ঘণ্টার বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে সিআইটিইউ রাজ্য কমিটির সহ-সভাপতি অমিতাভ দত্ত। তিনি রাজ্য সরকার ও বিদ্যুৎ নিগমের নীতির তীব্র সমালোচনা করেন। অমিতাভ দত্ত বলেন, সম্প্রতি শুল্ক বৃদ্ধি, ডিউটি চার্জ, ফুয়েল চার্জ এবং ফিক্সড চার্জের নামে বিদ্যুতের মূল্য বৃদ্ধির যে অযৌক্তিক ও একতরফা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তা সাধারণ মানুষের উপর চরম আর্থিক বোঝা চাপিয়ে দিয়েছে সরকার। পাশাপাশি স্মার্ট মিটার স্থাপনের সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করে পুনরায় পুরনো ডিজিটাল মিটার ফিরিয়ে আনতে দাবি করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha