Monday, October 5, 2026
বাড়ি বিশ্ব সংবাদ ক্যারিবিয়ান সাগরে ভয়ংকর মার্কিন অভিযান, মৃত্যু ৪ মাদক জঙ্গির! ধ্বংস জাহাজ

ক্যারিবিয়ান সাগরে ভয়ংকর মার্কিন অভিযান, মৃত্যু ৪ মাদক জঙ্গির! ধ্বংস জাহাজ

ক্যারিবিয়ান সাগরে ভয়ংকর মার্কিন অভিযান, মৃত্যু ৪ মাদক জঙ্গির! ধ্বংস জাহাজ

স্যন্দন ডিজিটাল ডেস্ক ৫ অক্টোবর :  সমুদ্রপথে আমেরিকায় মাদক পাচার রুখতে ফের রুদ্রমূর্তি ধরল ওয়াশিংটন। এবার ক্যারিবিয়ান সাগরে মাদক পাচারকারী সন্দেহে একটি জাহাজ ধ্বংস করল মার্কিন নৌসেনা। শুধু তাই নয়, মৃত্যু হয়েছে ৪ মাদক জঙ্গিরও।


মার্কিন সেনার সাউদার্ন কমান্ডের এক বিবৃতি অনুযায়ী, রবিবার ক্যারিবীয় অঞ্চলে মাদক পাচারের সুনির্দিষ্ট ও পরিচিত পথে ধরে একটি জাহাজ যাচ্ছিল। গোপন সূত্রে খবর আসে, জাহাজটি মাদকবোঝাই রয়েছে। এরপরই অভিযান চালানো হয়। ঘটনায় ধ্বংস হয়েছে মাদকবোঝাই জাহাজটি। পাশাপাশি মৃত্যু হয়েছে ৪ জনের। নিহতদের ‘মাদক জঙ্গি’ বলে অভিহিত করেছে মার্কিন সেনা। অভিযানের একটি ভিডিও ইতিমধ্যেই প্রকাশ্যে এনেছে তারা। সেখানে দেখা যাচ্ছে, সাগরের উপরই জাহাজটিতে আচমকা বিস্ফোরণ হয়। মুহূর্তেই দাউ দাউ আগুনে জ্বলতে থাকে জলযানটি। এই অভিযান মাদক পাচারের বিরুদ্ধে চলা অন্যতম বড় অভিযান বলে দাবি করেছে মার্কিন সেনা।


উল্লেখ্য, গত বছর থেকেই মাদক পাচার রুখতে বিরাট সামরিক অভিযান শুরু করেছে মার্কিন সেনা। পূর্বে ক্যারিবিয়ান অঞ্চলে ভেনেজুয়েলার একাধিক জাহাজে হামলা চালিয়ে সেগুলি ধ্বংস করেছে তারা। রেহাই পায়নি কলম্বিয়াও। এখনও পর্যন্ত ৭০টিরও বেশি পৃথক অভিযানে মৃত্যু হয়েছে অন্তত ২৩৫ জনের। শুধু ক্যারিবিয়ান সাগরেই মৃতের সংখ্যা ৬০-এর অধিক। ক্যারিবিয়ান সাগরের পাশাপাশি প্রশান্ত মহাসাগরেও নজরদারি বাড়িয়েছে আমেরিকা। সেখানেও চলছে অভিযান।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha