স্যন্দন
ডিজিটাল
ডেস্ক, আগরতলা।
২৭ জুলাই ; মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভের প্রতিবাদে যুব মোর্চার মিছিল আগরতলা শহরে।সোমবার বিকালে রাজধানীর রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে প্রদেশ যুব মোর্চার উদ্যোগে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করা হয়। মিছিলটি এইদিন আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। এইদিনের মিছিলের অগ্র ভাগে ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি অরিন্দম দেব, সহসভাপতি ভিকি প্রসাদ সহ অন্যান্যরা।
মিছিলকে কেন্দ্র করে যেন কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য এইদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে আগে থেকে মোতায়েন করা হয়েছিল বিশাল আরক্ষা বাহিনী। মিছিল শেষে এইদিন পশ্চিম জেলার পুলিশ সুপারের নিকট ডেপুটেশন প্রদান করা হয় প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে। প্রদেশ যুব মোর্চার সভাপতি অরিন্দম দেব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান সম্প্রতি রাজ্যের ডিজিপি-র অস্বাভাবিক ঘটনা ঘটে। তারপর মুখ্যমন্ত্রী আইনগত ভাবে যা যা করার করেছেন।
তারপরও মানুষকে বিভ্রান্ত করার জন্য ২৩ জুলাই একটা নেক্কার জনক ঘটনা সংগঠিত করে কংগ্রেস নেতৃত্বরা। মিছিলের নামে তারা নিয়ম বহির্ভূত ভাবে বিনা অনুমতিতে মুখ্যমন্ত্রীর বাস ভবনে প্রবেশের চেষ্টা করে। এই অবৈধ প্রতিবাদকে যুব মোর্চা সমর্থন করে না। কংগ্রেস রাজ্যের মধ্যে আবারও অশান্তির পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। তারই প্রতিবাদ জানিয়ে সাধারন মানুষের হয়ে যুব মোর্চ এইদিন রাজপথে নেমেছে।
মন্তব্য সমূহ (0)
আপনার মতামত জানান