Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য এন.এস.ইউ.আই-র বিক্ষোভ মিছিল

এন.এস.ইউ.আই-র বিক্ষোভ মিছিল

এন.এস.ইউ.আই-র বিক্ষোভ মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ২৭ সেপ্টেম্বর :রবিবার সন্ধ্যায় আগরতলা শহরে প্রদেশ এন.এস.ইউ.আই-র বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। রাজ্যের বিদ্যালয় গুলিতে শিক্ষকের সঙ্কটের কারণে লাটে উঠেছে পঠন-পাঠন। অথচ সকলকে এক সাথে নিয়োগের দাবিতে আন্দোলন চালিয়ে আসছে ২০২৪ সালের টেট উত্তীর্ণরা।

সম্প্রতি টেট উত্তীর্ণরা টি.আর.বি.টি অফিসের সামনে আন্দোলনে সামিল হলে পুলিশ তাদের উপর জল কামান নিক্ষেপ করে। এমনকি তাদেরকে গ্রেপ্তার করে জোর পূর্বক ধাক্কা দিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। এই ঘটনার প্রতিবাদে রবিবার সন্ধ্যায় আগরতলা শহরের বিক্ষোভ মিছিল সংগঠিত করে প্রদেশ এন.এস.ইউ.আই।

 এইদিন প্রদেশ কংগ্রেস ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। মিছিলের নেতৃত্বে ছিলেন প্রদেশ এন.এস.ইউ.আই-র কার্যকরী সভাপতি। তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এইদিনের বিক্ষোভ মিছিলের বিষয়ে বিস্তারিত জানান।

 

 

 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha