Sunday, September 27, 2026
বাড়ি জাতীয় অন্তঃসত্ত্বাকে বেধড়ক মার, গায়ে পেট্রল ঢেলে জ্যান্ত পোড়ানো হল! মহারাষ্ট্রে পাশবিক হত্যা

অন্তঃসত্ত্বাকে বেধড়ক মার, গায়ে পেট্রল ঢেলে জ্যান্ত পোড়ানো হল! মহারাষ্ট্রে পাশবিক হত্যা

অন্তঃসত্ত্বাকে বেধড়ক মার, গায়ে পেট্রল ঢেলে জ্যান্ত পোড়ানো হল! মহারাষ্ট্রে পাশবিক হত্যা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৭ সেপ্টেম্বর : মহারাষ্ট্রের  ধুলে জেলায় পাশবিক হত্যাকাণ্ড। অজ্ঞান অবস্থায় অন্তঃসত্ত্বা এক মহিলাকে ২৭৫ কিলোমিটার দূরে নিয়ে গিয়ে জীবন্ত অবস্থায় পুড়িয়ে মারার অভিযোগ। এই ঘটনায় চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও দুই অভিযুক্তের খোঁজ করছে পুলিশ। 


পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধুলে-সোলাপুর হাইওয়ের গরতাদ বাড়ি এলাকায় এক মহিলার দগ্ধ মৃতদেহ উদ্ধার হয়। তদন্ত শুরু হলে বিগত ১১ ঘণ্টার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়। এরপর অহিল্যানগর জেলার জামখেড় এলাকার ‘সপ্তসুর কালচারাল আর্ট সেন্টার’-এ শনাক্ত করা হয় হত্যাকাণ্ডে ব্যবহৃত গাড়িটিকে। সেই সূত্রেই পুলিশ জানতে পারে, মৃতা ৩১ বছরের পিঙ্কি হনুমন্ত কাটকা। কালচারাল সেন্টারের ভিতরে একটি ঘটনাকে কেন্দ্র করে অন্তঃসত্ত্বা মহিলাকে বেধড়ক মারধর করা হয়। প্রাথমিকভাবে জ্ঞান হারান তিনি।


যদিও অভিযুক্তরা মনে করেছিলেন মৃত্যু হয়েছে পিঙ্কির। এরপর লাশ গায়েব করতে তাঁকে  একটি গাড়িতে তুলে ২৭৫ কিলোমিটার দূরে নিয়ে যাওয়া হয়। সেখানে একটি নির্জন এলাকায় পেট্রল ঢেলে জীবন্ত অবস্থায় আগুনে পুড়িয়ে মারা হয় মহিলাকে। এই ঘটনায় ইতিমধ্যে চারজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। আরও দু’জন পলাতক। তাদের খোঁজে রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha