Sunday, September 27, 2026
বাড়ি বিশ্ব সংবাদ দক্ষিণ আফ্রিকায় পরপর বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে অন্তত মৃত ২৭

দক্ষিণ আফ্রিকায় পরপর বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে অন্তত মৃত ২৭

দক্ষিণ আফ্রিকায় পরপর বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে অন্তত মৃত ২৭

স্যন্দন ডিজিটাল ডেস্ক, ২৭ সেপ্টেম্বর :  কয়েক ঘণ্টার ব্যবধানে দক্ষিণ আফ্রিকায় পরপর বন্দুকবাজের হামলা। দুই জায়গায় বন্ধুকধারীদের এই অতর্কিত হামলায় মৃত্যু হল অন্তত ২৭ জনের। গোটা ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। হামলাকারীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।


পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম হামলার ঘটনা ঘটে শনিবার সন্ধ্যায় জোহেনেসবার্গে। সেখানে একটি পানশালায় হঠাৎ ঢুকে পড়ে ৮ জন বন্দুকধারী। কেউ কিছু বুঝে ওঠার আগেই এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। এই হামলায় ১৭ জনের মৃত্যু হয়। পাশাপাশি আহত হন আরও ১৫ জন। এলোপাথাড়ি গুলি চালানোর পর এলাকা ছাড়ার আগে বাইরে পার্ক করা দুটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়ে যায় তারা। পুলিশ জানিয়েছে, মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৪ জন মহিলা। কী কারণে এই হামলা চালানো হল তা এখনও স্পষ্ট নয়।


এর কয়েক ঘণ্টার পর দ্বিতীয় হামলার ঘটনা ঘটে রবিবার ভোররাতে। কেপটাউনের টাউনশিপে একটি বিনোদন কেন্দ্রের বাইরে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটে এখানেও ১০ জনের মৃত্যু হয়। পাশাপাশি আহত হন আরও ১১ জন। এর মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ জনের। বাকিদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ৫ জনের। রবিবার সকাল পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি। কে বা কারা কী কারণে এই হামলা চালালো তা খতিয়ে দেখছে পুলিশ। এই হামলার নেপথ্যে সন্ত্রাসবাদের যোগ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে।


উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে দক্ষিণ আফ্রিকায় অবৈধ অস্ত্রের প্রচলন ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। যার জেরে হিংসার ঘটনাও বৃদ্ধি পেয়েছে ব্যাপকহারে। ৬ কোটি ২০ লক্ষ জনসংখ্যায় এই দেশে প্রতিদিন অন্তত ৬০ জন মানুষের মৃত্যুর ঘটনা ঘটছে। শুধু তাই নয়, মাদক পাচার ও অবৈধ খনির সঙ্গে জড়িত মাফিয়া গ্যাংগুলির মধ্যে এলাকা দখলের লড়াইও ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে দেশটিতে।


Subrata Debnath
Subrata Debnath https://syandanpatrika.in
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha