স্যন্দন ডিজিটাল ডেস্ক: আগরতলা। ২০ আগস্ট : করবুক বিধানসভা কেন্দ্রের আইলমারা বাজারে কংগ্রেস দলের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা, জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, প্রদেশ কংগ্রেস সাধারণ সম্পাদক মিলন কর, সম্পাদক কমল দেওয়ান, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীলকমল সাহা।
সভায় মথা এবং বিজেপি দল ছেড়ে ৪৪ পরিবারের ১৮৯ জন ভোটার কংগ্রেস দলে যোগদান করেন। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে বরন করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিষ কুমার সাহা।

