Thursday, February 5, 2026
বাড়িরাজ্যসড়ক দুর্ঘটনায় মৃত্যু নব দম্পতির

সড়ক দুর্ঘটনায় মৃত্যু নব দম্পতির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ১৭ আগস্ট : কসবেশ্বরী মন্দির থেকে পুজো দিয়ে নৌকাঘাট যাওয়ার সময় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু স্বামী-স্ত্রী। ঘটনা রবিবার বিকেলে বিশালগড় থানার অন্তর্গত গকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন সড়কে। জানা গেছে, দিবাকর ঘোষ এবং উনার স্ত্রী প্রিয়াঙ্কা ঘোষ কমলা সাগর কসবেশ্বরী কালী মন্দির থেকে পুজো দিয়ে স্কুটি দিয়ে ফেরার পথে গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন সড়কে একটি ইকো গাড়ির সাথে সংঘর্ষ হয়। তাতে স্কুটিতে থাকা স্বামী-স্ত্রী দুজনেই রাস্তায় ছিটকে পড়ে।

ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে আহত দুজনকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রিয়াঙ্কা ঘোষকে মৃত বলে ঘোষণা করে এবং দিবাকর ঘোষের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাঁপানিয়া মেডিকেল কলেজ হাসপাতালে দিবাকর ঘোষকে নিয়ে আসা হলে সেখানেও তার শারীরিক পরীক্ষার পর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। বর্তমানে দিবাকর ঘোষের মৃতদেহ হাঁপানিয়া হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

 হাসপাতাল সূত্রে জানা গেছে সোমবার দিবাকর ঘোষের মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে। মৃত যুবকের মা জানান তারা পুজো দিয়ে রওনা হয়েছিলেন স্কুটি দিয়ে নৌকা ঘাটের উদ্দেশ্যে। পথে এই দুর্ঘটনা। তারা কর্মসূত্রে বিলোনিয়ায় থাকেন। কান্নায় ভেঙে পড়েন ছেলেহারা এবং ছেলে বউ হারা মা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা গ্রস্ত টি আর ০৫ বি ০৪৫৫ নম্বরের ইকো গাড়ি এবং টি আর ০১ এ ডব্লিউ ৯২০৫ নম্বরের স্কুটি আটক করে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য