Friday, February 6, 2026
বাড়িরাজ্যবিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম

বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত হয়ে ক্ষোভে ফুঁসছে গোটা গ্রাম

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৩ আগস্ট :রাজ্য জুড়ে বিকাশ চলছে। তার উপর রাজ্যে রয়েছে ডাবল ইঞ্জিনের সরকার। জল জীবন মিশন ও অটল জল ধারা প্রকল্পে বাড়ি বাড়ি জল পৌঁছে দেওয়া হচ্ছে। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা গেল পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের দেওভেলি এডিসি ভিলেজে। এই ভিলেজে বহু পরিবারের বসবাস।

একটা সময় এলাকাবাসিদের পানীয় জল সরবরাহ করার লক্ষ্যে এলাকায় বসানো হয় একটি পাম্প মেশিন। সেই পাম্প মেশিন থেকে পাইপ লাইনের মাধ্যমে গোটা এলাকায় পানীয় জল সরবরাহ করা হতো। পাম্প মেশিনটি বসানোর পর কিছুদিন যেতে না যেতেই বিকল হয়ে যায় পাম্প মেশিনটি। তার পর থেকে এলাকার বাসিন্দারা তীব্র পানীয় জলের সঙ্কটে ভুগছে।

গিরি বাসিরা পাহাড় চুইয়ে আসা জল সংগ্রহ করে বাড়িতে নিয়ে যায়। আর সেই জল দিয়ে বছরে পর বছর তৃষ্ণা নিবারন করে আসছে। এলাকার এক মহিলা জানান বর্ষার মরশুমে পাহাড় চুইয়ে আসা জল তাদের ভরসা। বৃষ্টি না হলে তাদের জলের খুবই সমস্যা হয়। তিনি দাবি জানান এলাকায় পানীয় জলের সমস্যা যেন নিরসন করা হয়। ডাবল ইঞ্জিনের সরকারের সময় পাহাড় চুইয়ে আসা জল পান করে তৃষ্ণা নিবারন করতে হয়। এইটা ভাবলে অনেকটা অবাক লাগে। কিন্তু অবাক লাগলেও এইটাই সত্য পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রের দেওভেলি এডিসি ভিলেজের বাসিন্দাদের জন্য। এখন দেখার প্রশাসন দেওভেলি এডিসি ভিলেজের বাসিন্দাদের পানীয় জলের সমস্যা নিরসনে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে কিনা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য