স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির সদর মহকুমার ১৮ তম সম্মেলন অনুষ্ঠিত হলো শনিবার। এদিন সকাল ১১ টায় সদর বিভাগীয় কমিটির কার্যালয়ে এই সম্মেলন শুরু হয়। এই সম্মেলনকে সামনে রেখে ইতিমধ্যেই তারা বেশ কিছু কর্মসূচি সংঘটিত করেছে।
তাদের অভিযোগ গোটা রাজ্যে রাজ্য সরকার সাধারণ মানুষের জন্য শুধু ফি বাড়িয়ে চলেছে। অথচ কাজ ও খাদ্যের অভাবে ধুঁকছে সাধারণ মানুষ। মুখ থুবড়ে পড়েছে রেগার কাজ ও। এই সমস্ত কর্মসূচির মাধ্যমে কতটুকু সাধারণ মানুষের মধ্যে পৌঁছানো গেছে সেই বিষয়গুলো নিয়ে এদিনকার এই সম্মেলনে চুলচেরা বিশ্লেষণ হয়।

