Saturday, February 7, 2026
বাড়িরাজ্যএস আই আর -এর মাধ্যমে বিজেপি অবিজেপি রাজ্যগুলির ক্ষমতা দখলের চক্রান্ত করছে...

এস আই আর -এর মাধ্যমে বিজেপি অবিজেপি রাজ্যগুলির ক্ষমতা দখলের চক্রান্ত করছে : মানিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা। ৯ আগস্ট : ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী-র মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অগণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করার দাবিতে সুক্রবা রাজধানীতে মিছিল ও সভা সংগঠিত করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। এইদিন মেলারমাঠস্থিত সিপিআইএম অফিসের সামনে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শকুন্তলা রোডে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সভা। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

সাথে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা। এইদিনের সভায় ভাষণ দিতে গিয়ে মানিক সরকার কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন যে সকল রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই, সেই সকল রাজ্যে ক্ষমতা দখলের পাশাপাশি যে সকল রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই সকল রাজ্যে ক্ষমতায় টিকে থাকার জন্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী-র নামে চক্রান্ত শুরু করেছে। নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে বিহারের পর যে সকল রাজ্যে নির্বাচন রয়েছে সেখানেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী করা হবে। তার মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে সাহায্য করা।

তাই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী-র বিরুদ্ধে প্রতিবাদে সরব হয়েছে সিপিআইএম। বৃহস্পতিবার ইন্ডিয়া ব্লকের বৈঠক হয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া ব্লক। ১১ আগস্ট ঐক্যবদ্ধ ভাবে ইন্ডিয়া ব্লক দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে। পাশাপাশি আগামিদিনের কর্মসূচি ঘোষণা করা হবে। মুখ্য নির্বাচন কমিশনার নির্বাচনের পদ্ধতি পরিবর্তন করে দেয় বিজেপি। নির্বাচন কমিশনার নির্বাচনের পদ্ধতি পরিবর্তনের প্রতিবাদ জানিয়েছিল বিরোধী দল গুলি। কিন্তু বিরোধীদের পাত্তা দেওয়া হয় নি। শাসক দল নির্বাচন কমিশনকে হাতিয়ার করে নিজেদের রাজনৈতিক স্বার্থ সিদ্ধির চেষ্টা করছে বলেও অভিযোগ করেন মানিক সরকার। এইদিনের সভায় মানিক সরকার ছাড়াও ভাষণ দেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। সভায় এইদিন সিপিআইএম কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য