বাড়িরাজ্যধর্মীয় চেতনা জাগ্রত করতে হবে হিন্দু ধর্মের মানুষের মধ্যে : মন্ত্রী সুধাংশু...

ধর্মীয় চেতনা জাগ্রত করতে হবে হিন্দু ধর্মের মানুষের মধ্যে : মন্ত্রী সুধাংশু দাস

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২ আগস্ট : শুক্রবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস, আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার, সনাতনী হিন্দু সেনা সভাপতি তাপস মজুমদার সহ অন্যান্যরা। মন্ত্রী সুধাংশু দাস সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, আজ সনাতনী হিন্দু সেনার প্রথম বর্ষ পূর্তি।

হিন্দু ধর্মের মানুষ আজও নিজ ধর্ম নিয়ে অচেতন এবং উদাসীন। হিন্দু ধর্মের মানুষকে নিজ ধর্মের প্রতি উদ্ভূত হওয়ার প্রয়োজন রয়েছে। কারণ ধর্মীয় চেতনা মূলকথা। তাই ধর্মীয় চেতনা জাগ্রত করতে হবে হিন্দু ধর্মের মানুষের মধ্যে। সমাজে হিন্দু প্রতি যেভাবে আক্রমণ বাড়ছে তার থেকে রেহাই পাওয়ার জন্য এই সনাতনী হিন্দু সেনার প্রতিষ্ঠা হয়েছিল।

 মন্ত্রী আরো বলেন বিশ্বের মধ্যে আজ হিন্দুরা আক্রান্ত। এটা অত্যন্ত চিন্তার বিষয়। হিন্দুদের ব্যক্তি কেন্দ্রিক চিন্তা ধারা থেকে বের হয়ে আসতে হবে। রাজনীতির উর্ধ্বে উঠে নিজের ধর্ম রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। না হলে আগামী দিন আত্মরক্ষা হবে না। এমনটাই অভিমত ব্যক্ত করেন মন্ত্রী সুধাংশু দাস।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য