বাড়িরাজ্যভাল্লুকের কামড়ে আহত ১, দেখতে গেলেন রাধা চরন দেববর্মা

ভাল্লুকের কামড়ে আহত ১, দেখতে গেলেন রাধা চরন দেববর্মা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১২ জুলাই : ভাল্লুকের কামড়ে গুরুতর আহত এক ব্যক্তি। ঘটনা সোমবার বড়মুড়া সিনাইকামী এলাকায়। আহত ব্যক্তির নাম শম্ভু রুপিনী। আহত ব্যক্তিকে জিবি হাসপাতালে দেখতে গেলেন। উপজাতি গণমুক্তি পরিষদের সাধারণ সম্পাদক রাধা চরণ দেববর্মা।

 তিনি আহত শম্ভু রুপনির সাথে কথা বলে শারীরিক অবস্থার খোঁজখবর নেন। পাশাপাশি চিকিৎসকদের সাথেও কথা বলে সম্ভু রুপিনী শারীরিক অবস্থার সম্পর্ক অবগত হন। পরবর্তী সময়ে তিনি বনদপ্তরের কর্মীদের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, গত কয়েক মাসে শান্তির বাজার গন্ডাছড়া সহ বহু জায়গায় ভাল্লুকের কামড়ে গুরুতর আহত হয়েছে সাধারণ মানুষ। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে রাজ্য সরকার এবং বনদপ্তরকে দেখা জরুরি বলে জানান তিনি। পাশাপাশি তিনি বলেন যারা এভাবে গুরুত্বের আহত হচ্ছে তাদের সরকারের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা প্রয়োজন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য