Thursday, February 5, 2026
বাড়িরাজ্যতদন্তকারী টিমের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় সহপাঠীরা দাবি করল তৃষার মৃত্যুর...

তদন্তকারী টিমের সামনে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের ক্যামেরায় সহপাঠীরা দাবি করল তৃষার মৃত্যুর বিচার চাই

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুলাই  : তৃষার শ্রাদ্ধানুষ্ঠানের দিনেই তার মৃত্যুর ঘটনার তদন্ত করতে সোনারপুর বিদ্যালয়ে গেলেন শিক্ষা দফতরের তদন্তকারী টিম। গত ২৪ জুলাই বড়পাথরী সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রী তৃষা মজুমদার বিদ্যালয়ের শিক্ষিকা বীণা দাস পাটারির দ্বারা অপমানিত হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। ঘটনার পর মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহার নির্দেশে তদন্তে নেমেছে কমিটি। মুখ্যমন্ত্রীর নির্দেশ পেয়ে মঙ্গলবার তিনজন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন দপ্তর। যার মধ্যে রয়েছেন শিক্ষা দপ্তরের যুগ্ম অধিকর্তা লিসা বর্ধন, বিদ্যালয় শিক্ষা দপ্তরের কাজল কুমার ভৌমিক এবং সুদীপ সরকার।

বুধবার এই তদন্ত কমিটি সোনাপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পৌঁছায়। তারপর প্রধান শিক্ষক থেকে শুরু করে বিদ্যালয় পরিচালন কমিটি, অভিযুক্ত শিক্ষিকা বিনা দাস পাটারি, তৃষার সহপাঠী এবং বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাদের পৃথক পৃথকভাবে জিজ্ঞাসাবাদ করে সবকিছু খতিয়ে দেখেন। পরে তদন্তকারী দলের সদস্য লিসা বর্ধন জানান ঘটনাটি অত্যন্ত বেদনাদায়ক এবং দুঃখজনক। নিজেদের মতো করে তদন্ত শুরু করেছেন বাস্তব দিকটা যাতে তুলে ধরা যায় সেভাবেই তদন্ত শুরু হয়েছে। এই তদন্ত রিপোর্ট জমা দেবেন উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করবেন। তিনি আরো বলেন তদন্ত প্রক্রিয়ায় প্রথম পরিচয় বাস্তব দিকটা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।

তৃষার সহপাঠীরা জানিয়েছে, শিক্ষিকা বিনা পাটারী যেভাবে তৃষাকে তাদের সামনে অপমান করেছে তাতে এ ধরনের ঘটনাই স্বাভাবিক। কারণ একজন মেধাবী ছাত্রীকে এভাবে অপমান করা ঠিক হয়নি শিক্ষিকার। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই ঘটনার বিচার চায় বলে জানান। তৃষার সহপাঠীদের কাছ থেকে পাওয়া বক্তব্য অনুযায়ী ষ্পষ্ট বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা তৃষার সঙ্গে যে ব্যবহার করেছে সেটা অত্যন্ত অসহনীয়। যার কারনে এ ঘটনা সংঘটিত হয়েছে। বিষয়টি কেউই ভালো চোখে দেখছে না। শুধু বিচার চাইছে এই ঘটনার। এখন দেখার বিষয় অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে তদন্তকারী কমিটি।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য