Thursday, February 5, 2026
বাড়িরাজ্যফের দুঃসাহসিক ডাকাতি, আতঙ্ক কদমতলায়

ফের দুঃসাহসিক ডাকাতি, আতঙ্ক কদমতলায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ জুলাই : রাজ্য জুড়ে চুরি ডাকাতি ছিনতাইর ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। চুরি ডাকাতির ও ছিনতাইর ঘটনার রাজ্য জুড়ে মানুষ আতঙ্কিত। প্রায় প্রতি রাতে চোরের দল কোথাও না কোথাও হানা দিচ্ছে। নিরাপত্তা হীনতায় ভুগছে সাধারন মানুষ। এরই মধ্যে আবারও দুঃসাহসিক ডাকাতির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে কদমতলা থানা এলাকায়। শুক্রবার রাতে ডাকাত দল হানা দেয় কদমতলা থানার অন্তর্গত পূর্ব ইছাই লালছড়া গ্রামে।

জানা যায় চার জনের ডাকাত দল মুখে কালো কাপড় বেধে এলাকার বাসিন্দা সুব্রত দাসের ঘরে হানা দেয়। ঘরের দরজা ভেঙ্গে ডাকাত দলের সদস্যরা ঘরে প্রবেশ করে সুব্রত দাস ও ওনার ভাইয়ের ছেলের হাত-পা বেধে ফেলে। তারপর তাদেরকে ঘর থেকে নগদ অর্থ স্বর্ণালঙ্কার বের করে দেওয়ার জন্য বলে। সুব্রত দাস জানান ডাকাত দলের সদস্যরা ওনাদের মাথায় বন্ধুক ঠেকিয়ে ধরে। ঘর থেকে নগদ ৬৭ হাজার টাকা, ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার ও দুইটি মোবাইল নিয়ে যায়।

 যাওয়ার সময় তাদের হাত-পা ও মুখ বেধে বেধড়ক ভাবে মারধর করে রেখে যায়। ঘটনার পর প্রতিবেশীরা টের পেয়ে ছুটে যায় সুব্রত দাসের বাড়িতে। সুব্রত দাস ও ওনার ভাইয়ের ছেলের মুখ, হাত-পা খোলার পর তারা ডাকাতির ঘটনা জানায়। তারপর খবর দেওয়া হয় পুলিসকে। ঘটনার খবর পেয়ে রাতেই কদমতলা থানার পুলিস ঘটনাস্থলে ছুটে যায়। জানা যায় ডাকাত দলের কাছে বন্ধুক ছাড়াও ভোজালি ও ধারালো ছুরি ছিল। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য