বাড়িরাজ্যমারপিটের ঘটনায় আহত যুবক

মারপিটের ঘটনায় আহত যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ জুলাই :বাইকের সার্ভিসিং সেন্টারে মারপিটের ঘটনায় আহত যুবক। ঘটনাটি ঘটেছে রাজধানীর চাঁনমারি এলাকায়। আহত যুবকের নাম সুরজিৎ দাস এবং অভিযুক্ত যুবকের নাম অভিজিৎ দাস। আহত যুবক বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। তার হাড় ভেঙে গেছে। সুরজিৎ জানায়, সোমবার সে তার বাইক সার্ভিসিং -এর জন্য সার্ভিসিং সেন্টারে গিয়েছিলেন। পরে বাইক সার্ভিসিং করা নিয়ে অভিজিতের সাথে বাকবিতণ্ডা হয়।

একটা সময় সার্ভিসিং সেন্টারের কর্ণধার অভিজিৎ সুরজিৎকে ধাক্কা দেয়। সুরজিৎ পাল্টা ধাক্কা দেওয়ার পর তাকে লাগাতার তিনটি ঘুষি দেয়। তখন সুরজিতের মুখের হাড় ভেঙে যায়। সাথে সাথে সুরজিতের ভাই খবর পেয়ে ঘটনাস্থলে এসে নিয়ে যায় জিবি হাসপাতালে। বর্তমানে সুরজিৎ চিকিৎসাধীন। অভিযুক্তের কঠোর শাস্তি দাবি করল আহত সুরজিৎ।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য