বাড়িরাজ্যরেলে কাটা পড়ে মৃত্যু এক যুবকের

রেলে কাটা পড়ে মৃত্যু এক যুবকের

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুলাই :রবিবার সাত সকালে রেলে কাটা পড়ে মৃত্যু হল এক অজ্ঞাত যুবকের। ঘটনা রাজধানীর সাধুটিলা এলাকায়। ঘটনার পর স্থানীয়রা খবর দেয় পুলিশকে।

পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। প্রত্যক্ষদর্শীদের দাবি ট্রেন আসার পর যুবক ঝাঁপ দিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য