বাড়িরাজ্যবিয়ের এক বছরের মধ্যেই নববধূর সিঁথির সিঁদুর মুছে দিলো শাশুড়ি

বিয়ের এক বছরের মধ্যেই নববধূর সিঁথির সিঁদুর মুছে দিলো শাশুড়ি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুলাই : পারিবারিক বিবাদের জেরে ৩৫ বছরের এক যুবক আত্মহত্যার পথ বেছে নিয়েছে। পুলিশ জানিয়েছে, আত্মঘাতী এই যুবকের নাম দীপঙ্কর পাল। বাড়ি মাতাবাড়ি এলাকায়। ঘটনা শনিবার রাতে। আত্মঘাতী যুবকের স্ত্রীর অভিযোগ, শ্বাশুড়ি অষ্টমী পাল বাড়িতে অশান্তি দিতেন তাদের। উনার স্বামী পেশায় একজন আটো চালক। নাম দীপঙ্কর পাল। নববধূ জানায় তাদের বিয়ে হয়েছে এক বছরও হয়নি।

 তার শাশুড়ি স্বামীর উপর প্রতিনিয়ত মানসিক নির্যাতন করতো। বিভিন্ন সময় বলতো গৃহবধুর বাপের বাড়ি থেকে আসবাবপত্র কোন কিছুই দেওয়া হয়নি। বাড়ি ছেড়ে অন্যথায় চলে যাওয়ার জন্য বিভিন্ন সময় মানসিক নির্যাতন করে চলছিল। যার কারনে মায়ের যন্ত্রণায় আত্মহত্যার পথ বেছে নিয়ে নববধূ জীবন অন্ধকার করে দিল স্বামী। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে ঘটনার তদন্ত শুরু করে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য