বাড়িরাজ্যচুরি যাওয়া বাইক উদ্ধার

চুরি যাওয়া বাইক উদ্ধার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ জুলাই : চুরির মামলায় তদন্তে নেমে সাফল্য পেলে এনসিসি থানার পুলিশ। ঘটনা রাজধানীর অভয়নগর এলাকায়। গত ১৮ জুন বাড়ির সামনে থেকে রিপন চাকমা নামে এক যুবকের বাইক চুরি হয়ে যায়। তারপর এনসিসি থানায় একটি মামলা দায়ের করেন রিপন চাকমা।

 মামলা হাতে নিয়ে পুলিশ তদন্ত নেমে ছয়জনকে আটক করে কোনাবন এলাকা থেকে চুরি যাওয়া বাইকটি আটক করতে সক্ষম হয়। আদালতের নির্দেশ অনুযায়ী সমস্ত আইনি প্রক্রিয়া সেরে শনিবার চুরি যাওয়া বাইকটি প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য