বাড়িরাজ্যশহরে দুঃসাহসিক চুরি

শহরে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ জুলাই : চাঞ্চল্যকর চুরির ঘটনা ঘটলো রাজধানীর ধলেশ্বর ৮ নং রোড এলাকায়। চোরের দল নিয়ে গেল বিভিন্ন সরঞ্জাম। বাড়ির মালিকের নাম প্রদীপ ভট্টাচার্য।প্রদীপ ভট্টাচার্যের স্ত্রী শারীরিকভাবে অসুস্থ হওয়ায় হায়দ্রাবাদ গেছেন চিকিৎসার জন্য। আর সেই সুযোগে বাড়িতে থাবা বসিয়েছে চোরের দল। শনিবার সকালে পাশের বাড়ির এক মহিলা প্রদীপ ভট্টাচার্যের বাড়িতে ফুল তুলতে গিয়ে দেখেন ঘরের দরজা খোলা।

 সাথে সাথে খবর দেওয়া হয় বাড়ির লোকজনদের। খবর পেয়ে প্রদীপ ভট্টাচার্যের জামাতা এসে দেখেন ঘরের সমস্ত জিনিসপত্র লন্ডভন্ড। টিভি এবং রান্নার গ্যাসের সিলিন্ডার নিয়ে গেছে চোরের দল। পাশাপাশি বাড়ির আলমারির তালা ভাঙ্গা। বাড়ির লোকজন না আসা পর্যন্ত আরও কি হাতিয়ে নিয়েছে সেই বিষয়ে কিছু বলতে পারছেন না প্রদীপ বাবুর জামাতা। খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে অভিযোগ নিয়ে ঘটনা তদন্ত শুরু করেছে। তারা জানান এলাকাবাসী চোরের আতঙ্কে আছে। মানুষের নিরাপত্তা নেই বলে চলে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য