Thursday, February 5, 2026
বাড়িরাজ্যমুখ্যমন্ত্রীর বিবৃতির সাধুবাদ জানান সাংসদ

মুখ্যমন্ত্রীর বিবৃতির সাধুবাদ জানান সাংসদ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৯ জুলাই :  নেশা কোন ভাবে বরদাস্ত করবে না সরকার। শনিবার খয়েরপুর – আমতলী বাইপাস এলাকায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহব্বানে এক পের মাকে নাম অভিযানে গিয়ে এই কথা বলেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তিনি বলেন, আগামী প্রজন্ম ধ্বংসের দিকে চলে যাচ্ছে, তাদের রক্ষা করতে হবে। তাই গত বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী একটি বিবৃতি প্রকাশ করে জানিয়েছেন যারা নেশার সাথে জড়িত তারা দেশ, রাজ্য এবং সমাজের শত্রু। তাদের উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা প্রশাসন করবে।

 মুখ্যমন্ত্রীর এ ধরনের বিবৃতি সাধুবাদ জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। সংসদ রাজিব ভট্টাচার্য আরো বলেন, যারা নেশার জন্য খয়েরপুর স্থিত বাইপাস ব্যবহার করছে তাদের বিরুদ্ধে সময়ে সময়ে প্রশাসন ব্যবস্থাও গ্রহণ করছে। পাশাপাশি যারা ধরা পড়ছে তাদের রেহাই দেওয়া হবে না। কাজের জন্য অপেক্ষা করছে বিশালগড় কেন্দ্রীয় সংশোধনাগার। তিনি আরো বলেন, ভারতের জনতা পার্টি ক্ষমতার জন্য করেন না। দেশের এবং রাজ্যের উন্নয়নের জন্য করছেন তারা। আরো বলেন বর্তমান সরকার সমাজ পরিবর্তনের জন্য কাজ করছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য