Friday, February 6, 2026
বাড়িরাজ্যশাসক দলের ভক্ত চুনিপুটি নেতার অনৈতিক কারসাজিতে জল নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, বন্ধের...

শাসক দলের ভক্ত চুনিপুটি নেতার অনৈতিক কারসাজিতে জল নেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে, বন্ধের মুখে মিড ডে মিল খাবার

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১৫ জুলাই : খোয়াইয়ের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পানীয় জল নেই পাঁচ দিন ধরে। পানীয় জল সাপ্লাই সংযোগ থাকা সত্বেও গত পাঁচ দিন ধরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে পাইপলাইনে জল আসছে না।ঘটনার পেছনে শাসকদলের স্থানীয় এক বুথ নেতার কারসাজি রয়েছে বলে অভিযোগ উঠছে বিভিন্ন মহল থেকে। ঘটনা খোয়াই ব্লকের মধ্য গণকী পঞ্চায়েতের তবলাবাড়ী গ্রামের স্থানীয় মৌটুসি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। অভিযোগ, শিশুদের শিক্ষা কেন্দ্রে নাকি গত পাঁচ দিন ধরে পানীয় জল নেই।

পানীয় জল সংযোগ থাকা সত্বেও পাঁচ দিন ধরে এক ফোঁটা জলও আসছে না পাইপলাইন দিয়ে। জলের ট্যাপ পয়েন্ট দিয়ে বেরোচ্ছে না একটুকুও জল। ফলে ক্ষুদে পড়ুয়ারা  জল পান করতে পারছে না। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরটিও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব হচ্ছে না। তাছাড়া মিড ডে মিল প্রকল্পের শিশুদের খিচুড়ি রান্না করা কষ্ট হয়ে দাঁড়িয়েছে। এভাবে চলতে থাকলে আগামী দুদিনের মধ্যে কচিকাঁচাদের মিড ডে মিল খাবার বন্ধ হয়ে যাবে। মৌটুসি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিকল্প জলের ব্যবস্থার জন্য কোন টিউবওয়েল বা ওভারফ্লো নেই বলে জানা গেছে। বিভিন্ন মহল থেকে অভিযোগ যে, তবলাবাড়ী এলাকার শাসকদলের স্থানীয় এক বুথ নেতার অনৈতিক  কারসাজিতেই নাকি পাঁচ দিন ধরে জলহীন অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই গ্রাম পঞ্চায়েতেই রয়েছে শাসক দলের মণ্ডল সভাপতি বাড়ি। মণ্ডল সভাপতি বাড়ীর সামনে এই রকম কর্মকাণ্ডে মন্ডল সভাপতি বেখবর। ডাল মে কুচ কালা হে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য