Thursday, February 5, 2026
বাড়িরাজ্যবিকাশ ত্রিপুরায় জাতীয় সড়কের অবস্থা বেহাল

বিকাশ ত্রিপুরায় জাতীয় সড়কের অবস্থা বেহাল

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৮ জুলাই : ২০৮ নং জাতীয় সড়ক দিয়ে চলাচল করতে গাড়ি চালকদের হাড় ভেঙে যাচ্ছে। অথচ জাতীয় সড়ক নির্মাণে নিম্নমানের কাজের অভিযোগ এড়িয়ে বিকাশ ত্রিপুরার স্লোগানে ব্যস্ত সরকার। খোয়াই শহরের পাশ দিয়ে তৈরি হয়ে গেছে ২০৮ নং জাতীয় সড়ক। এই জাতীয় সড়ক তৈরীর ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছে। কেন্দ্রীয় সরকারের এই বিশাল পরিমাণ টাকার আদ্য শ্রাদ্ধ করে কলকাতার একটি বহুজাতিক নির্মাণ সংস্থা ২০৮ নং জাতীয় সড়কের নির্মাণ কাজ করেছে।

আর তাতেই দেখা গিয়েছে ঐ নির্মাণ সংস্থা কাজের বরাত পেয়ে এত পরিমান অর্থের লোভে নিজেদের মর্জি মাফিক কাজ করে কোনরকম ভাবে জোড়া তালি দিয়ে ২০৮ নং জাতীয় সড়কের কাজ সমাপ্ত করেছে। আর তাতে করে গত এক বছর ধরে খোয়াই শহর লাগুয়া ২০৮ নং জাতীয় সড়কটি অর্থাৎ খোয়াই জাম্বুরা থেকে শুরু করে মানিক ভান্ডার পর্যন্ত বিস্তীর্ণ এলাকার সড়ক পথটি যেন ধান ক্ষেতে রূপান্তরিত হয়ে রয়েছে। পাশাপাশি এই সড়ক ধরে চলাচলকারী বিভিন্ন যানবাহনের মালিকরা নিজেদের প্রাণের ঝুঁকি নিয়ে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটছে। এই দৃশ্য আবার ধরা পরল মঙ্গলবার দুপুরে ২০৮ নং জাতীয় সড়কের চেরমা এলাকাতে। এই রাস্তা দিয়ে বিভিন্ন যান চলাচল এবং বড় বড় ট্রাক গাড়ির চালকদের সাথে কথা বললে তারা জানান, বড় বড় পণ্যবাহী গাড়ি নিয়ে দেশের বিভিন্ন রাজ্যে তাদের চলাচল করতে হয়। কিন্তু এই ২০৮ নং জাতীয় সড়কের মতন অবস্থা বহিঃ রাজ্যে কোথাও দেখতে পায় না। তাদের ব্যাপক অসুবিধা সম্মুখীন হতে হচ্ছে বলে ট্রাক চালকরা জানান। শুধু তাই নয় ২০৮ নং জাতীয় সড়কের বিভিন্ন এলাকাতে এমন খানাখন্দে রূপান্তরিত হয়ে রয়েছে। বড় বড় ট্রাক চালকদের ওইসব এলাকার বা রাস্তা ধরে ট্রাক গাড়ি গুলিকে নিয়ে যেতে হিমশিম খেতে হচ্ছে। অন্যদিকে জাতীয় সড়ক নির্মাণ সংস্থা তাদের এই নিম্নমানের কাজের খবরকে ধামাচাপা দিতে বিভিন্ন জায়গায় উপঢৌকন দিয়ে মুখ বন্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। যাতে করে তাদের এই নিম্নমানের কাজের খবর সামনে না আসে। এমনটাই কান পাতলে শোনা যায়। তবে বলার অপেক্ষা রাখে না, বর্তমান সরকারের গর্বের জাতীয় সড়ক যেন মনে হয় অলিগলির পথ! এবার এই গর্বের সড়ক খবরের শীর্ষস্থান দখল করেছে। অথচ প্রশাসন কুম্ভ নিদ্রায় আছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য