স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুন : রবিবার রাতে কাকরাবন বাজার জামেদ মসজিদের দান বাক্স ভেঙে নগদ অর্থ চুরি করে নিয়ে যায় চোরের দল। সোমবার সকালে মসজিদের ইমান আবদুল হাসিব মসজিদে প্রবেশ করতেই দেখতে পায় দান বাক্স ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। তখন ইমানের সন্দয় হয়।
মসজিদ কমিটির লোকজনদের খবর দিলে সকলে মসজিদে ছুটে আসেন। তারপর খবর দেওয়া হয় পুলিশকে। ইমানের বক্তব্য অনুসারে মসজিদের সাথেই রয়েছে থানা। তারপরও কিভাবে চোরের দল চুরি করতে সক্ষম হয় ? মসজিদে দান বাক্সে প্রায় ২০ হাজার টাকার অধিক ছিল বলে ধারণা করা যাচ্ছে। গত দুই মাস আগে এই দান বক্সটি শেষবার খোলা হয়েছিল। এই চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

