Monday, July 27, 2026
বাড়ি রাজ্য খুনের তদন্তের জন্য জনপ্রতিনিধি এবং উনার স্বামীকে আইনের আওতায় আনতে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

খুনের তদন্তের জন্য জনপ্রতিনিধি এবং উনার স্বামীকে আইনের আওতায় আনতে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

খুনের তদন্তের জন্য জনপ্রতিনিধি এবং উনার স্বামীকে আইনের আওতায় আনতে দাবি প্রদেশ কংগ্রেস সভাপতির

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ জুন : গত ১৭ জুন ছোটসুরমা বারোদ্রোন আর কে আই ইট ভাট্টায় হত্যা হওয়া আশিস চন্দ্র দাসের বাড়িতে গেলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি আশিসের পরিবারের লোকজনদের সঙ্গে কথা বলেন। তাদের কাছ থেকে ঘটনা সম্পর্কে অবগত হন।

তিনি জানান আশীষ দাস খুন কাণ্ড ধাপা চাপা দেওয়ার জন্য এলাকায় একটি চক্র কাজ করছে। খুনের ঘটনার ১২ দিন অতিক্রান্ত হয়ে গেল পুলিশ এখন পর্যন্ত প্রকৃত খুনিকে গ্রেপ্তার করতে পারেনি। এই হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদেরকে চূড়ান্ত শাস্তি দেওয়ার জন্য ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে এবং এলাকার জনপ্রতিনিধি ও তার স্বামীর সন্দেহজনক ভূমিকার তীব্র সমালোচনা করেন। তাদেরকেও তদন্তের আওতায় আনার দাবি জানান। তিনি বলেন এই ঘটনার যাতে সঠিক তদন্ত হয় এর জন্য তিনি মুখ্যমন্ত্রীকে চিঠি দেবেন। আশিস সাহার সাথে ছিলেন কংগ্রেস নেতা অনিল দাস, সুরমা ব্লক সভাপতি রতন চন্দ ও অসীম বণিকসহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান