Thursday, February 5, 2026
বাড়িরাজ্যজাঁকজমক ভাবে হতে চলেছে ইসকনের রথযাত্রা

জাঁকজমক ভাবে হতে চলেছে ইসকনের রথযাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২০ জুন : ইসকন আগরতলার উদ্যোগে প্রতিবছরের মতো এবছরও রথ যাত্রার আয়োজন করা হবে। ইতিমধ্যে প্রস্তুতি চলছে পূর্বাশা প্রাঙ্গনে। ২৭ শে জুন বিকাল তিনটায় পূর্বাশা প্রাঙ্গণ থেকে বের হবে ইসকনের রথ। সেখানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রীর ডাক্তার মানিক সাহা। তারপর সুসজ্জিতভাবে তিনটি রথ জগন্নাথ, বলদেব, সুভদ্রাকে নিয়ে নগর পরিক্রমায় বের হবে।

 নগর পরিক্রমা শেষে পুনরায় পূর্বাশা প্রাঙ্গনে মাসির বাড়িতে ফিরে আসবে। সেখানে সাত দিনব্যাপী থাকবে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান। ভক্তদের জন্য প্রসাদ বিতরণের ব্যবস্থা থাকবে। সেখান থেকে উল্টো রথে করে ইসকন মন্দিরে জগন্নাথ, বলদেব, সুভদ্রা যাত্রা করবে। সরকারি নির্দেশনা মেনে কাঠ দিয়ে এবং উচ্চতার দিকে লক্ষ্য রেখে তৈরি হচ্ছে তিন তিনটি রথ। এমনটাই জানালেন ইসকন মন্দিরের একজন সন্ন্যাসী।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য