Saturday, February 7, 2026
বাড়িরাজ্যদিনভর চন্দ্রপুর আই এস বি টি থেকে যান চলাচল বন্ধ

দিনভর চন্দ্রপুর আই এস বি টি থেকে যান চলাচল বন্ধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৬ মে :মুখ থুবড়ে পড়েছে রাজ্যে ভেইকেল আইন ব্যবস্থাপনা। নিজ খেয়াল খুশি মতো যাত্রী নিয়ে বিনা পারমিটে এদিক-ওদিক ছুটে বেড়াচ্ছে টমটম, অটো সহ বহু প্রাইভেট গাড়ি। এ নিয়ে ঝামেলার শেষ নেই। সোমবার দিনভর রাজধানীর চন্দ্রপুর আই এস বি টি থেকে যান চলাচল বন্ধ ছিল। গাড়ি চালকরা জানান রবিবার চন্দ্রপুর আইএসবিটির এক বাস চালককে তুইসিন্দ্রাই বাজারে মারধর করেছে এক প্রাইভেট গাড়িচালক। এর প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য তারা যান চলাচল বন্ধ রেখেছেন।

 তাদের অভিযোগ প্রায় সময়ই তাদের এভাবে মারধরে শিকার হতে হয়। পুলিশ প্রশাসনের দুর্বলতার সুযোগ নিয়ে টমটম, অটো সহ বিভিন্ন বেসরকারি গাড়ি প্রতিদিন আগরতলা থেকে তেলিয়ামুড়া, খোয়াই সহ বিভিন্ন জায়গায় পরিষেবা দিয়ে চলেছে। প্রতিবাদ করলে তাদের মার খেতে হচ্ছে। তাই আজকে তারা অনির্দিষ্টকালের জন্য গাড়ি চলাচল বন্ধ রেখেছে। তারা মালিকদের কথা শুনতে আর রাজি নয়। প্রয়োজনে মালিকরা এসে গাড়ি চালাক। কিন্তু তারা স্বল্প পারিশ্রমিকে এভাবে মারধোরের শিকার হয়ে গাড়ি চালাতে পারবেনা বলে সাফ জানিয়ে দেন। এদিকে যান চলাচল বন্ধ থাকায় বহু যাত্রী আটকে পড়ে আই এস বি টি -তে। গন্তব্যস্থলে উদ্দেশ্যে রওনা হতে পারেন নি। দুর্ভোগের শিকার হতে হয় তাদের। তারা জানান দু একজনের কারণে গোটা যাত্রী মহলটি সমস্যায় পড়তে হয়েছে। এদিকে আইএসবিটি চত্বরে এক অটো চালকের সাথে ঝামেলা বাদে বাস ও জীপ চালকদের। তারা দীর্ঘক্ষণ ওই অটো চালকের সাথে বাকবিতণ্ডা করে। শেষ পর্যন্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। এদিকে গাড়ি চালকরা জানান তাদের সাথে সরকার মীমাংসা না করলে তারা গাড়ি চালাবে না।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য