বাড়িরাজ্যবাম যুব সংগঠনের আন্দোলন শহরে

বাম যুব সংগঠনের আন্দোলন শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ এপ্রিল :কাজের দাবিতে, নেশার বিরুদ্ধে ডি ওয়াই এফ আই এবং টি ওয়াই এফ দক্ষিণ আগরতলা, পূর্ব আগরতলা এবং মধ্য বনমালীপুর অঞ্চল কমিটি যৌথভাবে আগরতলা সেন্ট্রাল রোড থেকে এক বিক্ষোভ মিছিল সংগঠিত করে। আশ্রম চৌমহনী এলাকায় গিয়ে মিছিলটি শেষ হয়।

উপস্থিত বক্তারা জানান বর্তমানে দেশ একটা সংকটের মুখে পড়ে আছে। এই সময় ঐক্যবদ্ধ হতে হবে সকলকে। কিন্তু কেন্দ্রের বিজেপি নেতৃত্বাধীন সরকার সকলের দৃষ্টি ঘোরানোর জন্য চেষ্টা করছে। এরই প্রতিবাদে রাস্তায় নেমেছে বাম যুব সংগঠন বলে দাবি করেন।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য