স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ এপ্রিল :আইন হাতে তুলে নেওয়ার ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রাজ্যে আইন কানুন ধূলিস্যাৎ করে দেওয়ার মত প্রচেষ্টা শুরু হয়েছে। মানুষকে মারধর করে মৃত্যুর মুখে ফেলে দিতে কোন দ্বিধাগ্রস্ত হচ্ছে না সুশাসন জামানার এলাকার মাতব্বররা। এবার যেই অভিযোগটি উঠেছে সেটা খোয়াইয়ে পূর্ব গনকি পশ্চিম কলোনী এলাকার স্থানীয় এক ক্লাবের বিরুদ্ধে। ক্লাবের ভেতর নিয়ে এক যুবককে মারধর করে গুন্ডামির পরিচয় দিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
অভিযোগ, খোয়াইয়ের পূর্ব গণকি পশ্চিম কলনির বিবাদী ক্লাব এলাকার বাসিন্দা কালীপদ দে টাকা-পয়সার লেনদেনের বিষয়ে এলাকার স্থানীয় এক ভাড়াটিয়াকে মারধর করে। মারধোরের কারণে রাস্তায় লুটিয়ে পড়ে ওই ভাড়াটিয়া ব্যক্তি। এই ঘটনাটি এলাকাবাসী যখন প্রত্যক্ষ করেন এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে কালীপদ দে -কে ক্লাবে নিয়ে বেধড়ক মারধোর করে গুরুতর আহত করেছে বলে অভিযোগ। আহত কালিপদকে উদ্ধার করে তার পরিবারের লোকজন নিয়ে আসে খোয়াই জেলা হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কা জনক দেখে রেফার করেন জিবি হাসপাতালে। আহত ব্যক্তির পরিবারের লোকজনদের আরো অভিযোগ ক্লাব কর্তৃপক্ষ মারধর করে আবার ২৫ হাজার টাকা জরিমানা হিসেবে চেয়েছে। গত একদিন আগে সাব্রুম কলাছড়া এলাকায় এক অভিযুক্তকে মারধর করে হত্যা করেছে অতি উৎসাহীরা। এরই রেশ কাটতে না করতে আবারো এ ধরনের আইন হাতে তুলে নেওয়ার ঘটনা লক্ষ্য করা গেল খোয়াইয়ে। বর্তমান সরকার রাজ্যের ক্লাবগুলি নিয়ে অত্যন্ত গর্ব করেন। আর এরই মধ্যে এক ক্লাব গুন্ডামির পরিচয় দিয়েছে মঙ্গলবার। প্রশাসন যদি কঠোর ব্যবস্থা গ্রহণ না করে তাহলে আইন হাতে তুলে নেওয়ার প্রবণতা আরো বেড়ে যাবে। এমনটাই মনে করছে সচেতন মানুষ।

