বাড়িরাজ্যস্পীডবোট উল্টে ভয়াবহ বিপত্তি লক্ষীনারায়ন দিঘিতে, সতর্ক করলেন মন্ত্রী

স্পীডবোট উল্টে ভয়াবহ বিপত্তি লক্ষীনারায়ন দিঘিতে, সতর্ক করলেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৮ মার্চ : আগরতলা লক্ষীনারায়ন দীঘিতে স্পীডবোট উল্টে ভয়াবহ বিপত্তি লক্ষ্য করা গেল শুক্রবার। বহিঃরাজ্যের এক যুবক স্পীডবোট চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরবর্তী সময় দায়িত্বে থাকা নীরমহল এডভাঞ্চার ক্লাবের পক্ষ থেকে এক কর্মী সেই যুবককে উদ্ধার করে নিয়ে আসে। এ বিষয়ে মন্ত্রী সুশান্ত চৌধুরী সাংবাদিকদের জানান, স্পীডবোট চালানো নিয়ে অনেকেই সতর্ক নয়। বিশেষ করে লক্ষ্য করা যায় অনেকেই স্পীডবোট চালাতে না পারলেও তারা চেষ্টা করে চালানোর জন্য। তখন এধরনের ছোটখাটো দুর্ঘটনা সংঘটিত হয়।

 এতে সরকারেরও বদনাম হয়। তাই এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে আহবান জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিকে উজ্জয়ন্ত প্রাসাদের মধ্যে এদিন এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তরের উদ্যোগে হাউসবোট তুলে দেওয়া হয় লক্ষী নারায়ণ দীঘিতে। মন্ত্রী সুশান্ত চৌধুরী হাউসবোট গুলি তুলে দেন কর্তৃপক্ষের হাতে। সবুজ পতাকা নেড়ে বোটগুলি ফ্ল্যাগ অফ করেন মন্ত্রী।

এই স্পীডবোট গুলি শিকারা নামে পরিচিত। লক্ষীনারায়ণ দিঘির জন্য একটি স্পীডবোট দেওয়া হয়েছে। নারিকেল কুঞ্জের জন্য তিনটি স্পীডবোট, রুদ্র সাগরের জলাশয়ের জন্য দুটি এবং ছবিমুড়ার জন্য ২০ আসন বিশিষ্ট সুদৃশ্য স্পীডবোট এই পর্যটন স্থলবগুলির উদ্দেশ্যে দেওয়া হবে।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য