স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : মঙ্গলবার আনুমানিক সাড়ে দশটা নাগাদ বাগবাসা পুলিশ পারি সংলগ্নে স্কুটি দুর্ঘটনায় আহত টি এস আর জওয়ান। আহত জওয়ানের নাম বৃক্ষরাম রিয়াং। বয়স ৪২ বছর। ঘটনার বিবরণে জানা যায়, রিজার্ভে থাকা ১৩ নং ব্যাটালিয়নের জোয়ান বৃক্ষ রাম রিয়াং বর্তমানে ধর্মনগর রিজার্ভে কর্মরত রয়েছে।
মঙ্গলবার রাতে দুর্ঘটনার পর সাথে সাথে তাকে ধর্মনগরের উত্তর জেলা হাসপাতালে নিয়ে আসে দমকল কর্মীরা। কর্তব্যরত চিকিৎসক জালাল মাথায় এবং পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন আহত জওয়ান। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তার বাড়ি দামছড়ার কাছারি ছড়াতে।

