Friday, August 7, 2026
বাড়ি রাজ্য আটক ২ বাংলাদেশী নাগরিক

আটক ২ বাংলাদেশী নাগরিক

আটক ২ বাংলাদেশী নাগরিক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মে : গোপন খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল পুলিশ থানা দুই বাংলাদেশীকে জালে তুলেছে। ধৃত বাংলাদেশির নাম নার্গিস আক্তার এবং মেহেদী হাসান। পুলিশ জানায় মঙ্গলবার বিকেলে তাদের আটক করা হয়েছে আগরতলা রেলস্টেশন থেকে। তাদের দেখে পুলিশের প্রথমে সন্দেহ হয়। তারপর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করলে তারা জানায় দিল্লি যাওয়ার উদ্দেশ্যে ট্রেন দিয়ে রওনা হতে এসেছে।

তারপর পুলিশ তাদের কাছে ভারতীয় নাগরিকত্বের নথিপত্র দেখানোর জন্য দাবি করে। তখন তারা পুলিশকে কোন নথিপত্র দেখাতে পারেনি। পুলিশের জোর জিজ্ঞাসাবাদে তারপর তারা স্বীকার করে তারা বাংলাদেশের নাগরিক। তারপর পুলিশ তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে। বুধবার তাদের আদালতে তোলা হয়। এদিন আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি জানান, এভাবে বাংলাদেশী নাগরিক সীমান্ত ডিঙ্গিয়ে ত্রিপুরায় প্রবেশ করা বিষয়টি অবগত করা হয়েছে উদ্বর্তন কর্তৃপক্ষকে। প্রায় দিনই রেল স্টেশন থেকে আটক হচ্ছে বাংলাদেশি নাগরিক। মঙ্গলবার আটক হওয়া দুজনের বিরুদ্ধে ফরেনার মামলা নেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha