Wednesday, February 4, 2026
বাড়িখেলাদল গঠনে বেগ পেতে হচ্ছে ইগর স্টিম্যাচকে

দল গঠনে বেগ পেতে হচ্ছে ইগর স্টিম্যাচকে

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৯ ডিসেম্বর:আর নেই বেশি সময়! সপ্তাহ দুয়েকের মধ্যেই শুরু হবে এএফসি এশিয়া কাপ। এই টুর্নামেন্টকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনা ইতিমধ্যেই তুঙ্গে। জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে অংশগ্রহণকারী সমস্ত দলগুলি। তবে এরই মাঝে চাপের মুখে ভারতীয় ফুটবল টিম। ২৬ সদস্যের দল নির্বাচন করতে দলের হেড কোচ ইগর স্টিম্যাচ সহ গোটা টিম ম্যানেজমেন্টকে মুখোমুখি হতে হচ্ছে সমস্যার। এক সাক্ষাৎকারে এমনটাই দাবি করেছেন এক প্রবীণ আধিকারিক। তাঁর বক্তব্য, দলকে চিন্তায় ফেলেছে একাধিক ফুটবলারের চোট এবং ডিফেন্সিভ মিডফিল্ড নিয়ে চিন্তায় পড়েছে কোচ ও টিম ম্যানেজমেন্ট। পাশাপাশি, তিনি এটাও দাবি করেছেন যে প্রতিযোগিতা শুরু হওয়ার আগে সকলেই সুস্থ হয়ে দলে ফিরবে।

১২ জানুয়ারি শুরু হচ্ছে ‘এএফসি এশিয়া কাপ’। খেতাবকে পাখির চোখ করে ইতিমধ্যেই অনুশীলনে নেমে পড়েছে সবকটি দল। ভারতের প্রথম ম্যাচ ১৩ জানুয়ারি তাও আবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে টুর্নামেন্ট শুরুর আগেই মহাবিপদে গোটা দল। চোটে জর্জরিত একাধিক ফুটবলার। এর জেরে ৩০ ডিসেম্বর ২৬ সদস্যের দল ঘোষণা করার আগে চাপে পড়েছে টিম ম্যানেজমেন্ট। এই প্রসঙ্গে এক সাক্ষাৎকারে এক প্রবীণ আধিকারিক দাবি করেছেন যে ডিফেন্সিভ মিডফিল্ড চিন্তায় ফেলেছে গোটা দলকে। তিনি বলেন, ‘এই মুহূর্তে আমাদের দলকে চিন্তায় ফেলেছে চোট। বিশেষ করে ডিফেন্সিভ মিডফিল্ডের একাধিক ফুটবলার চোট পেয়ে বিশ্রামে রয়েছে। গ্লেন পুরোপুরি দলের বাইরে। ওর পরিবর্তে দীপক টাংরি, সুরেশের সঙ্গে ওই জায়গায় খেলবে। ভিবিনকেও নেব বলে আমরা ঠিক করেছিলাম। কিন্তু এই মুহূর্তে ও ফিট নয়।’

পাশাপাশি, তিনি দাবি করেন যে ম্যানেজমেন্ট আশাবাদী সাহাল দলে সুস্থ হয়ে টুর্নামেন্টের আগে দ্রুতই ফিরবে। তিনি বলেন, “সাহাল একজন দারুণ ফুটবলার এই মুহূর্তে ও আঘাত পেয়ে বাইরে রয়েছে ঠিকই ,তবে আমরা আশাবাদী যে ও দ্রুতই দলে ফিরবে। অ্যাটাকিং মিডফিল্ডে আমাদের ব্রেন্ডন ও থাপার মতো একাধিক ভালো ফুটবলার রয়েছে।’

প্রসঙ্গত, এই টুর্নামেন্ট শুরুর আগে দলের হেড কোচ স্টিম্যাচ এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাদের গ্রুপের কঠিন দল পড়েছে এবং তিনি চান যে দলের সকলেই মাঠে নিজেদের ১০০ শতাংশ দিক এবং এর থেকে দারুণ অভিজ্ঞতাও পাওয়া যাবে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য