বাড়িরাজ্যরক্তদান শিবির

রক্তদান শিবির

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ ডিসেম্বর : রাজ্যের একজন খ্যাতনামা ক্রীড়া বিদ হলেন অমিও কুমার দাস। তিনি নিজের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সোমবার রাজধানীর মালঞ্চ নিবাস স্থিত টেনিস কমপ্লেক্সে এক রক্তদান শিবিরের আয়োজন করেন। এই নিয়ে তিনি দ্বিতীয় বারের মতো রক্তদান শিবিরের আয়োজন করেন।

উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়া সংগঠক সুজিত রায় সহ অন্যান্যরা। উল্লেখ্য, গুরু দক্ষিণা হিসেবে ইতিপূর্বে অমিও কুমার দাস নিজের গুরুদেবকে নিজের একটি কিডনি দান করেছিলেন। অমিও কুমার দাস জানান গত বছরও তিনি রক্তদান শিবিরের আয়োজন করেছেন। এই বছরও রক্তদান শিবিরের আয়োজন করেছেন। শিবিরে ৪০ জন রক্তদাতা রক্তদান করবে বলে জানান তিনি। পাশাপাশি তিনি সকলকে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান।  

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য