Thursday, February 5, 2026
বাড়িবিশ্ব সংবাদনাইজেরিয়ায় হামলায় নিহত ১৬ জন

নাইজেরিয়ায় হামলায় নিহত ১৬ জন

স্যন্দন ডিজিটেল ডেস্ক, ২৫ ডিসেম্বর: নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলে হামলায় ১৬ জন নিহত হয়েছেন। গতকাল রোববার মুশু গ্রামে এ হামলার ঘটনা ঘটে।নাইজেরিয়ার সেনাবাহিনীর বরাত দিয়ে এএফপি জানিয়েছে, ওই অঞ্চলে পশুপালক ও কৃষকদের মধ্যে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।এ হামলার ব্যাপারে নাইজেরিয়ার সেনাবাহিনীর মন্তব্য জানতে চেয়ে যোগাযোগ করেছিল রয়টার্স। তবে তারা তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি।নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলটি ‘মধ্যবলয়’ নামে পরিচিত। সেখানে বেশ কয়েকটি জাতিগত ও ধর্মীয়ভাবে ভিন্নমতাবলম্বী জাতিগোষ্ঠী বাস করে। সাম্প্রতিক বছরগুলোয় সেখানে গোষ্ঠীগত সংঘাতে কয়েক শ মানুষের প্রাণ গেছে।গত মে মাসে সেখানে কৃষক ও পশুপালকদের মধ্যে সংঘাতে ১০০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।এসব সহিংসতাকে প্রায়ই মুসলিম পশুপালক ও প্রধানত খ্রিষ্টান কৃষকদের মধ্যকার জাতিগত-ধর্মীয় দ্বন্দ্ব হিসেবে তুলে ধরা হয়। তবে জলবায়ু পরিবর্তন ও কৃষি সম্প্রসারণও এসব সংঘাতের অন্যতম কারণ।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য