Thursday, February 5, 2026
বাড়িশীর্ষ সংবাদবর্তমানে দেশে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৫৪ জন। 

বর্তমানে দেশে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৫৪ জন। 

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫  ডিসেম্বর : 

 উৎসবের মরশুমে আবারও চোখ রাঙাচ্ছে করোনা। নতুন করে ভয় ধরাতে শুরু করছে লাফিয়ে বাড়তে থাকা সংক্রমণের হার। দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা পার করল ৪ হাজারের গণ্ডি। বড়দিন, বর্ষবরণের ভিড়কে মাথায় রেখে দেশজুড়ে সতর্কতা অবলম্বন করছে প্রশাসনও।

করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট JN.1-এর রূপ নিয়ে নতুন করে উদ্বেগ বাড়ছে মানুষের মধ্যে। তারই মধ্যে সোমবার স্বাস্থ্যমন্ত্রকের তরফে জানানো হল, দেশে অ্যাকটিভ কেসের সংখ্যা ৪ হাজার পেরিয়ে গেল। বর্তমানে কোভিডের সক্রিয় রোগীর সংখ্যা ৪ হাজার ৫৪। ২৪ ঘণ্টা আগে যা ছিল ৩,৭৪২। এর মধ্যে অ্য়াকটিভ কেসের সংখ্যা সবচেয়ে বেশি কেরলে। এই রাজ্যেই প্রথম JN.1-এর হদিশ পাওয়া গিয়েছিল। একদিনে সেখানে অ্যাকটিভ কেস বেড়েছে ১২৮। যার জেরে শুধু কেরলেই সক্রিয় রোগীর সংখ্যা ৩০০০ টপকে গেল।

গত ২৪ ঘণ্টায় কেরলে মারণ করোনা ভাইরাস কেড়েছে একজনের প্রাণ। ফলে দেশে কোভিডে মোট মৃতের সংখ্যা বেড়ে হল ৫ লক্ষ ৩৩ হাজার ৩৩৪। যদিও এর মধ্য়ে স্বস্তি দিচ্ছে সুস্থতার হার। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩১৫ জন। তবে করোনার নয়া সাব-ভ্যারিয়েন্ট নতুন করে মাথাব্য়থার কারণ হয়ে দাঁড়াচ্ছে। মহারাষ্ট্রের থানেতে গত ৩০ নভেম্বরের পর যে ২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তার মধ্যে পাঁচজনই JN.1 সাব-ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে খবর। তার মধ্যে রয়েছেন এক মহিলাও। যদিও কাউকেই হাসপাতালে ভর্তি হতে হয়নি। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি ফের বাধ্যতামূলক হতে চলেছে মাস্ক? 

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য