স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : আবারো প্রতারণার অভিযোগ তুললেন এক গৃহবধূ। কান্নায় ভেঙে পড়লেন ব্যাংক চত্বরেই। ঘটনার বিবরণে জানা যায় ২০১৯ সালে সোনামুড়া রাঙামাটি এলাকার মঞ্জু বিবি নামে এক গৃহবধূ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে স্বামী কবীর হোসেনের একাউন্টে সাত লক্ষ টাকা জমা করেন। ব্যাংক কর্মী আলপু মিঞা টাকাটি ফিক্সড ডিপোজিট করে রাখেন। ব্যাংক কর্তৃপক্ষ বলেছিলেন ৫-৬ বছর পর ব্যাংকে গিয়ে সার্টিফিকেট আনার জন্য।
এখন যখন সার্টিফিকেট নিতে ব্যাংকে যায় তখন ব্যাংকে গেলে বলা হচ্ছে ব্যাংকে কোন ধরনের ফিক্সড করেননি তিনি। এবং মহিলার স্বামীর একাউন্টে কোন টাকা নেই। ব্যাংকের ম্যানেজার স্পষ্ট জানিয়ে দিচ্ছেন কোন অর্থ নেই তার একাউন্টে। এ বিষয়ে ব্যাংক কর্তৃপক্ষের কাছে জানতে চাওয়া হলে তারা জানান মহিলা বিভিন্ন সময় বিভিন্ন সময়ের কথা বলছে। কখনো বলছেন ২০০৮ সালে তিনি টাকা রেখেছিলেন, আবার কখনো বলছেন ২০১৮ সালে টাকা রেখেছিলেন। এবং মহিলার কাছে কোনরকম তথ্য প্রমাণ নেই। যার কারণে ব্যাংক কর্তৃপক্ষ কোন কিছুই বলতে পারছেন না। তবে এর পেছনে মূলত কি রহস্য লুকিয়ে রয়েছে সেটা বুঝে উঠতে পারেনি এদিন ব্যাংকের অন্যান্য গ্রাহকরা। তবে রীতিমতো এ ধরনের অভিযোগ সম্পতি উঠার পরেও প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো তদন্তের কোন দেখা নেই।

