Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য ড্রাগসে অকালে ঝড়ে গেল যুবকের প্রাণ

ড্রাগসে অকালে ঝড়ে গেল যুবকের প্রাণ

ড্রাগসে অকালে ঝড়ে গেল যুবকের প্রাণ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ জুলাই : ড্রাগস কেড়ে নিল মা-বাবার একমাত্র সন্তানকে। ঘটনা রাজধানীর রানীরখামার এলাকায়। জানা যায় তিন থেকে চার বছর ধরে রানীরখামার এলাকা বাসিন্দা বান্টি আচার্য ড্রাগসের প্রতি আসক্ত হয়। প্রতিদিন ড্রাগস নিয়ে কাজ করে সে উম্মাদ হয়ে বাড়ি ফিরতো। গত ১০ থেকে ১২ দিন আগে সে অতিরিক্ত ড্রাগস নিয়ে বাড়ি এসে অসুস্থ হয়ে পড়ে। সাথে সাথে তাকে জিবি হাসপাতালে নিয়ে আসা হয়।

 চিকিৎসায় কিছুটা সুস্থ হলে গত দুদিন আগে বাড়ি নিয়ে যাওয়া হয়। কিন্তু পরের দিন আবার সে অসুস্থ হয়ে পড়ে। হারিয়ে ফেলে তার স্মৃতিশক্তি এবং দৃষ্টিশক্তি। নিয়ে আসা হয় আবার জিবি হাসপাতালে। মঙ্গলবার সকালে মৃত্যুর কোলে ঢলে পড়ে মাত্র ২২ বছরের এই যুবক। তার মা এবং বাবার জানান, তাদের একমাত্র ছেলে বান্টিকে ড্রাগস থেকে দূরে সরাতে বহু চেষ্টা করেছে। চিকিৎসা পর্যন্ত করেছে। কিন্তু শেষ রক্ষার হলো না। কান্নায় ভেঙে পড়ে অসহায় মা-বাবা। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha