স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই :সম্প্রতি উদয়পুর ত্রিপুরেশ্বরী মন্দিরের কল্যাণ সাগরে নর কঙ্কালের মুন্ডু উদ্ধারের ঘটনায় ধারণা করা হয়েছিল রাজ্য সরকার সর্বোচ্চ তদন্ত দেবে। কিন্তু কয়েকদিন অতিক্রান্ত হয়ে গেলেও এখন পর্যন্ত কোন উচ্চ পর্যায়ের তদন্ত দিতে দেখা যায়নি সরকারের। সোমবার সিপিআইএম রাজ্য দপ্তরের সাংবাদিক সম্মেলন করে এ কথা বললেন সিপিআইএম দলের পরিষদীয় দলনেতা জিতেন্দ্র চৌধুরী।
তিনি বলেন বিধানসভাতেও দাঁড়িয়ে বিরোধী দলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল এ ধরনের ঘটনা যেহেতু গত সাড়ে পাঁচশ বছরে কল্যাণ দিঘিতে হয়নি, তাই বিষয়টি অত্যন্ত উদ্বেগ জনক। দ্রুত ফরেন্সিক তদন্ত করার জন্য। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জেলা শাসকের তদন্তে রিপোর্ট পড়ে শুনিয়েছেন। কিন্তু রাজ্যবাসী এই তদন্তে সন্তুষ্ট নয়। অপরদিকে কুমারঘাট এর রথ দুর্ঘটনার তদন্তে মানুষ সন্তুষ্ট নয়। তাই কঙ্কালের মুন্ডু উদ্ধারের ঘটনা ও কুমারঘাটের রথ দুর্ঘটনার ঘটনা কোন হাইকোর্টের বিচারপতি দিয়ে বিচার বিভাগীয় তদন্ত করা দরকার বলে দাবি করেন জিতেন্দ্র চৌধুরী।

