স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুলাই :দুই বন্ধুর মধ্যে প্রকাশ্যে মারপিট ঘটনা রাজধানীর সিটি সেন্টারে। ছুরির আঘাতে আহত আবীর দাস নামে এক যুবক। বর্তমানে আইজিএম হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে দুই বন্ধুর মধ্যে মারধরে আহত হয়েছেন আবির দাস নামে এক যুবক। তাঁর বাড়ি রামনগর চার নম্বরে। ঘটনার খবর পেয়ে পশ্চিম থানার পুলিস ছুটে আসেন।
ঘটনাস্থলে আসেন আহত যুবকের পরিবারের লোকজনও। আহত যুবককে আই জি এমে আনা হয়েছে। এদিকে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠে আহত যুবকের পরিবারের এক সদস্যের বিরুদ্ধে। তবে কি কারণে এই ঘটনা পুলিশ খতিয়ে দেখছে। ঘটনায় সিটি সেন্টার চত্বরে চাঞ্চল্য। এদিকে ঘটনার পর অপর বন্ধু পালিয়ে যায় বলে খবর। তবে শহরে সিটি সেন্টারের মধ্যে পরিবেশ বিষিয়ে রেখেছে কতিপয় যুবক। তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ না করায় বাড়ছে অপরাধমূলক ঘটনা।

