স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ জুলাই : মঙ্গলবার জিরানিয়া মান্দাইয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয় আরো চাকরিচ্যুত এক শিক্ষক। মৃত চাকুরিচ্যুত শিক্ষকের নাম অজিত দেববর্মা। এদিন সকালে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুরকলে ঢলে পড়েন বলে জানা যায়।
এখন পর্যন্ত চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকার মৃত্যুর সংখ্যা বেড়ে হয়েছে ১৫৮ জন। মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়তেই শোকের ছায়া নেমে আসে চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের মধ্যে। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর সিটি সেন্টারের সামনে প্রয়াত শিক্ষকের প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক জ্ঞাপন করেন চাকুরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা। পুষ্পাঘ্য অর্পণ করা হয় মৃত শিক্ষকের প্রতিকৃতিতে। উপস্থিত বিজয় কৃষ্ণ সাহা জানান, সরকার যদি চলতি বিধানসভা অধিবেশনে ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে কি সিদ্ধান্ত গ্রহণ করেছে সে বিষয়ে না জানায়, তাহলে আগামী দিনে রাস্তায় নামতে বাধ্য হবে। কারণ এই লড়াই চাকরি ফিরে পাওয়ার লড়াই বলে জানান তিনি। এদিন এছাড়া উপস্থিত ছিলেন চাকরিচ্যুত শিক্ষক কমল দেব সহ অন্যান্য চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকারা।

