Saturday, February 7, 2026
বাড়িরাজ্যরথ দুর্ঘটনায় মৃতের পরিবারদের কুড়ি লক্ষ টাকা সহযোগিতার দাবি বিধানসভায়

রথ দুর্ঘটনায় মৃতের পরিবারদের কুড়ি লক্ষ টাকা সহযোগিতার দাবি বিধানসভায়

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১০ জুলাই : কুমারঘাটের ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ২০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানালেন বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা। সোমবার বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে কুমারঘাটের ঘটনার তদন্ত নিয়ে সরব হয় বিরোধীরা।

 উল্লেখ্য কুমারঘাটে ইসকনের উল্টো রথ টানাকে কেন্দ্র করে ঘটে যায় মর্মান্তিক ঘটনা বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় ৮ জনের। পরবর্তী সময় হাসপাতালে মৃত্যু হয় আরও এক জনের। নিহতদের পরিবারকে রাজ্য সরকারের পক্ষ থেকে চার লক্ষ্য টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এইদিন বিরোধী দলনেতা বিধানসভায় দাবি জানান কুমার ঘাটের ঘটনায় নিহতদের পরিবারকে ন্যূনতম ২০ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হোক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য