Friday, February 6, 2026
বাড়িবিশ্ব সংবাদব্রাজিলে অ্যাপার্টমেন্ট ভবন ধসে নিহত ৮

ব্রাজিলে অ্যাপার্টমেন্ট ভবন ধসে নিহত ৮

স্যন্দন ডিজিটেল ডেস্ক,৮ জুলাই: ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবন ধসে পড়ে অন্তত আটজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন নিখোঁজ রয়েছেন।  স্থানীয় সময় শুক্রবার ভোরের এ ঘটনায় নিহতদের মধ্যে পাঁচ ও আট বছর বয়সী দুটি শিশু রয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন।জীবিতদের খোঁজে ধ্বংসস্তূপের ভেতর নিবিড় তল্লাশি তৎপরতা চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। তারা শুক্রবার রাত সাড়ে ৯টা পর্যন্ত চারজনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন বলে দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন।ব্রাজিলের উত্তরপূর্বাঞ্চলীয় পেরনামবুকুস্তাচি রাজ্যের রাজধানী হেসিফির জানগা এলাকায় ঘটনাটি ঘটেছে।বার্তা সংস্থা রয়টার্সের ধারণ করা ড্রোন ফুটেজে দেখা গেছে, চারতলা একটি অ্যাপার্টমেন্ট ভবন ভেঙে পড়েছে, দমকল কর্মী ও উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চালাচ্ছেন।    কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সময় শুক্রবার ভোর ৬টা ৩৫ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে, তখন অনেক বাসিন্দাই সম্ভবত ঘুমিয়ে ছিলেন।কী কারণে ভবনটি ধসে পড়েছে তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি।প্রায় ১৫ লাখ বাসিন্দার উপকূলীয় শহর হেসিফিতে গত কয়েকদিন ধরে ভারি বৃষ্টি হচ্ছে। আরও বৃষ্টি হতে পারে বলে শুক্রবার সতর্ক করেছেন পেরনামবুকোর গভর্নর হাক্যাও লিরা।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য