স্যন্দন ডিজিটেল ডেস্ক,৪ জুলাই: ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ সোমবার এই জরিমানার কথা আনুষ্ঠানিকভাবে জানায়। নেইমারের এক মুখপাত্র এটি নিয়ে বার্তা সংস্থা রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। রিও দে জেনেরিওর দক্ষিণ প্রান্তে উপকূলীয় শহর মাঙ্গারাচিবাতে বিলাসবহুল এই প্রাসাদ গড়ে তুলছেন নেইমার। ২০১৬ সালে তিনি এই জায়গা কিনেছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। আড়াই একর জায়গা জুড়ে এই বাড়িটিতে হেলিপ্যাড, স্পা, জিমসসহ আরও অনেক কিছুই আছে। দিন দশেক আগে বাড়িটির নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয় কর্তৃপক্ষ। স্থানীয় পরিবেশ বিভাগের যথাযথ অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ করা হয় তখন। এই বাড়িটি পরিষ্কার পানি, পাথর ও বালির ব্যবহার ও প্রবাহ বাধাগ্রস্থ করা সম্পর্কিত আইন লঙ্ঘন করেছে বলে সেই সময় বিবৃতিতে জানানো হয়। মাঙ্গারাচিবার পরিবেশ কর্তৃপক্ষ সোমবার বিবৃতিতে জানায়, এই বাড়িতে একটি কৃত্রিম লেক তৈরি করতে গিয়ে পরিবেশ আইন ভঙ্গ করা হয়েছে। এই অভিযোগের সর্বনিম্ন শাস্তি ছিল ৫০ লাখ ব্রাজিলিয়ান হেইয়াস। কিন্তু আইন ভঙ্গের মাত্রা গুরুতর হওয়ায় নেইমারের জরিমানা হয়েছে তিন গুণেরও বেশি। নেইমার পার পাচ্ছেন না শুধু এই জরিমানা দিয়েই। স্থানীয় অ্যাটর্নি জেনারেলের অফিস, রাজ্য পুলিশ কর্তৃপক্ষ, পরিবেশ সুরক্ষা দপ্তরসহ পরিবেশ নিয়ন্ত্রণের আরও বেশ কয়েকটি কর্তৃপক্ষ সবাই আলাদা করে এটির তদন্ত করছে। অভিযোগ প্রমাণ হলে ব্যবস্থা নেবে তারাও।

