স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদির নয় বছর মেয়াদকালের সফলতা তুলে ধরেতে শুক্রবার রাজ্যে এসেছেন সর্বভারতীয় সভাপতি জিপি নাড্ডা। শনিবার বিজেপি যোগাযোগ সে সমর্থন কর্মসূচির অঙ্গ হিসাবে তিনি আগরতলা শহরের দুই জন স্বনামধন্য ব্যক্তির বাড়িতে যান। এবং এই কর্মসূচি নাম দিয়েছে “সম্পর্ক সে সমর্থন”।
এই কর্মসূচি অঙ্গ হিসেবে এইদিন তিনি প্রথমে যান রাজ্যের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী তিথি দেববর্মনের বাড়িতে। সেখানে গিয়ে তিনি তিথি দেববর্মনের পরিবারের লোকজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৯ বছরে দেশের মানুষের জন্য কি কি কাজ করেছেন সেই বিষয়ে তিথি দেববর্মণের পরিবারের লোকজনদের অবগত করেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি জে.পি নাড্ডা। তারপর তিনি চলে যান দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীর বাড়িতে। সেখানেও তিনি বাড়ির লোকজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। বিজেপির রাষ্ট্রীয় সভাপতির সাথে ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, বিজেপির রাষ্ট্রীয় মুখপাত্র সম্বিত পাত্রা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ বিজেপির সাধারন সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা। দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দীর পরিবারের লোকজনদের সাথে সৌজন্য সাক্ষাৎ করার পর বিজেপির রাষ্ট্রীয় সভাপতি শান্তিরবাজারে জনসভার উদ্দেশ্যে রওয়ানা হয়ে যান।
তবে এইদিনের কর্মসূচী নিয়ে তিনি কোন ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করেন নি। দ্রোণাচার্য কোচ বিশ্বেশ্বর নন্দী জানান শুক্রবার তিনি জানতে পেরেছিলেন বিজেপির রাষ্ট্রীয় সভাপতি ওনার বাড়িতে আসবেন। কিন্তু প্রথমে তিনি বিশ্বাস করতে পারেন নি। শনিবার বিজেপির রাষ্ট্রীয় সভাপতি ওনার বাড়িতে এসেছেন তাতে ওনার ভাল লাগছে। তিনি আরও জানান বিজেপির রাষ্ট্রীয় সভাপতি প্রধানমন্ত্রীর ৯ বছরের কাজের বিষয়ে উনাকে অবগত করেছেন। এবং এই বিষয়ে অন্যদেরকে অবগত করার জন্য বলেছেন।

