Friday, February 6, 2026
বাড়িরাজ্যঅটো চালক ও টমটম চালকদের মধ্যে ঝামেলা ঘিরে উত্তেজনা শহরে

অটো চালক ও টমটম চালকদের মধ্যে ঝামেলা ঘিরে উত্তেজনা শহরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৭ জুন : স্মার্ট সিটিতে অটো চালক ও টমটম চালকদের মধ্যে ঝামেলা ঘিরে শনিবার রাজধানীর রাধানগর এলাকায় রাস্তা অবরোধে সামিল হয় টমটম চালকরা। পরবর্তী সময় পুলিশের আশ্বাসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দুই দিন পর পরই রাজ্যের কোথাও না কোথাও অটো চালক ও টমটম চালকদের মধ্যে ঝামেলা শুরু হয়।

 ঘটনার বিবরণে জানা যায়, শনিবার অটো চালক ও টমটম চালকদের মধ্যে ঝামেলার সৃষ্টি হয় রাজধানীর রাধানগর এলাকায়। অভিযোগ অটো চালকরা টমটম চালকদের যাত্রী তুলতে প্রতিনিয়ত বাধা দান করে। টমটম থেকে যাত্রী নামিয়ে নিয়ে যায় অটো চালকরা শুধু তাই নয় জিবি হাসপাতালে রোগী নিয়ে গেলে টমটম চালকদের কাছ থেকে গাড়ির চাবি ছিনিয়ে নিয়ে যায় অটো চালকরা। এই ঘটনার প্রতিবাদে রাধানগর এলাকায় সরব হয় টমটম চালকরা। টমটম চালকদের বক্তব্য তারা সরকারকে ট্যাক্স প্রদান করে। টমটমের ইনস্যুরেন্স রয়েছে। তারপরও কেন তাদেরকে যাত্রী পরিবহনের ক্ষেত্রে বাধা দান করে অটো চালকরা। যাত্রীদের মারধর করার চেষ্টা করে। এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে বলে অভিযোগ অটো চালকদের বিরুদ্ধে। শনিবারও এই ধরনের ঘটনা ঘটেছে জিবি বাজার এলাকায়। অটো চালকদের দাদাগিরির ফলে তারা অতিষ্ঠ। ঘটনাস্থলে পুলিশ ছুটে আসলে তারা সঠিক বিচার না পেয়ে রাস্তা অবরোধ করে। তারা আরও জানায় এই সমস্যা সমাধানের দাবিতে তারা পরিবহন দপ্তরের দ্বারস্থ হবে। পরে কিছুক্ষণের জন্য রাধানগর এলাকায় টমটম চালকরা পথ অবরোধ করে। সেখান থেকে প্রতিবাদ এগিয়ে আসে স্বামী বিবেকানন্দ ময়দান এলাকায়। টমটম চালকরা গাড়ি স্বামী বিবেকানন্দ ময়দানে নিয়ে ভিআইপি রাস্তায় প্রতিবাদ শুরু করে। পুলিশ পরিস্থিতি মোতায়েন করতে নামায় টিএসআর এবং আধা সামরিক বাহিনী।

যদিও শহরে কতিপয় অটো চালকদের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারন মানুষ। বিশেষ করে তাদের যন্ত্রণায় ভুগছে যাত্রীরা। যাত্রী স্ট্যান্ডে যাওয়ার পর তারা বারবারই মানুষকে ডাকাডাকি করে এদিক ওদিকে গাড়িতে উঠার জন্য অতিষ্ঠ করে ফেলে। শেষ পর্যন্ত যাত্রীরা দ্বন্দ্বে পড়ে কোন গাড়ি দিয়ে তারা গন্তব্যস্থলে যাবে। এবং কখনো কখনো যাত্রীদের গাড়িতে না তুলে তারা চলে যায়। আবার এই ধরনের ঘটনা সংঘটিত হওয়ার পরই দুই পক্ষের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়েছে। তবে প্রশাসনের কঠোর নজরদারি না থাকার কারণে এ ধরনের দুর্ভোগ পোহাতে হয় পথচারীদের। এখন দেখার এ দিনের ঘটনা থেকে প্রশাসন শিক্ষা নেই কিনা। নাকি বিগত দিনের মতো এ ধরনের ঘটনা ঘটার পরে উদাসীন হয়ে ঠুঁটু জগন্নাথ সেজে বসে থাকে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য